উত্তরদিনাজপুর

সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় করা হল বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ

বিজেপির যুব মোর্চার বাইক র‍্যালীতে তৃনমূলের সন্ত্রাস বাহিনী হামলার প্রতিবাদে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই মতাবিক আজ জেলার কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ থানায় বিজেপির পক্ষ থেকে থানা বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয়। অভিযোগ আদালতের নির্দেশে বিজেপির যুব মোর্চার একটি বাইক র‍্যালি কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত আসার কথা ছিল। কিন্তু গত ১১ জানুয়ারী তাদের বাইক র‍্যালি শুরু হয় তখন থেকে দেখা যায় আদালতের নির্দেশকে অবমানোনা করে তৃনমূলের সন্ত্রাস বাহিনী পুলিশের উপস্থিতিতেই তাদের যুব মোর্চার বাইক র‍্যালিতে বোমা,গুলি ছোড়া শুরু করে। গতকাল একই অবস্থার সন্মূখীন হতে হয় তাদের যুব মোর্চার বাইক র‍্যালীকে। সেখানে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন । এমনকি আদালত থেকে যাকে নিযুক্ত করে দেওয়া হয় বাইক র‍্যালির উপরে নজর রাখার জন্য তার গাড়িও ভাংচুর চালায় তৃনমূলের সন্ত্রাস বাহিনী। এরি প্রতিবাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে আজ পশ্চিমবঙ্গের সাথে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানার সামনে ১ টা থেকে ৪ টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আদালতের নির্দেশকে অবমাননা করে যে সরকার তার দলীয় কেডারদের কাজে লাগিয়ে পুলিশের উপস্থিতিতে এই ভাবে গনতন্ত্রকে হত্যা করার চেষ্টা করে । সেই সরকারকে থাকার কোন অধিকার নেই । আদালতের অবমাননার ক্ষেত্রে তার নৈতিক দায় শিকার করে পদত্যাগ করা উচিত। যদি তিনি না করেন তালে ভারতীয় জনতা পার্টি বাধ্য হবে তাকে পদত্যাগ করার যায়গাতে নিয়ে যেতে বলে জানান বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম। এই বিক্ষোভ সমাবেশে যাতে কোন অপ্রিতর ঘটনা না ঘটে সেই কারনে জেলার প্রতিটি থানায় প্রচুর পুলিশ মতায়ন করা হয়।
https://www.youtube.com/embed/8Yb6RTlVg58